উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রেলস্টেশন এলাকার বাসিন্দা মোঃ আমিনুল হক জুয়েল দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তবে দল ক্ষমতায় আসার পরও তিনি প্রত্যাশিত মূল্যায়ন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আমিনুল হক জুয়েল বলেন, বিগত সরকারের সময় তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘ ১৬ বছর পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। ত্যাগ ও সংগ্রামের সেই সময়গুলোতে তিনি দলের প্রতি অনুগত থাকলেও বর্তমান সময়ে কিছু নেতাকর্মীর কারণে তিনি উপেক্ষিত বোধ করছেন।তিনি আরও অভিযোগ করেন, ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় বর্তমানে যারা বিএনপির পরিচয়ে রাজনীতি করছেন, তাদের অনেককেই দলের দুঃসময়ে দেখা যায়নি। অথচ তারাই এখন প্রভাব বিস্তার করছেন।আমিনুল হক জুয়েল মাননীয় প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ তিনি পেতে চান। এজন্য দলীয় নেতৃত্বের সুদৃষ্টি কামনা করেন তিনি।