উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল বিকেল ৪টা ৪৫ মিনিটে আষারিয়ারচর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে রুহুল আমিন (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন চান্দোলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গাজী সরকার এবং মাতার নাম পারভিন বেগম।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।