উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালউদ্দিন, কুমিল্লা ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত সুয়াগাজী বাজার সংলগ্ন ব্রিজের পাশে দীর্ঘ কয়েক বছর ধরে স্তুপ করে রাখা পচাগলা আবর্জনা অপসারণ করা হয়েছে। ফলে এলাকাটি এখন চলাচলের উপযোগী ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিণত হয়েছে।স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ব্রিজের পাশে ফেলে রাখা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছিল।অবশেষে স্থানীয়দের উদ্যোগ ও সম্মিলিত সহযোগিতায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। তবে কাজটি করতে গিয়ে তীব্র দুর্গন্ধে দুইজন অসুস্থ হয়ে পড়েন। এরপরও কাজ বন্ধ না করে সংশ্লিষ্টরা পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেন।এলাকাবাসী জানান, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তারা ভবিষ্যতেও স্থানটি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।উপজেলা প্রশাসন জানিয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তাই সুয়াগাজী বাজার সংলগ্ন ব্রিজের পাশের জায়গাটি যেন আর কেউ ময়লা-আবর্জনা ফেলার স্থানে পরিণত না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্থানটি স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখা হবে। পাশাপাশি সকলের অবগতির জন্য আগের ও বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র প্রকাশ করা হয়েছে।