উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার। জরাজীর্ণ প্রাথমিক স্কুলগুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ডেমরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করতেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।এসময় পরীক্ষা চলাকালে এত মানুষ একসঙ্গে পরীক্ষার হলে যাওয়ায় পরীক্ষার্থীদের অসুবিধা সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দাবি করেন, অল্প সংখ্যক মানুষ যাওয়ায় তাতে কোনো অসুবিধা হয়নি।