উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদি আরব সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। উদ্বোধনের পর প্রথম ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে ছেড়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে যাত্রীসেবায় সর্বোচ্চ আন্তরিকতা দেখানোর নির্দেশ দেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চলতি বছরের হজ কার্যক্রম শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে ১ জুলাই পর্যন্ত।