উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের মাঝে ২য় ধাপে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সঞ্চয়পত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদ পরিবারের হাতে সঞ্চয়পত্র তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ। তারা শহিদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।