উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন ||
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর চাঁদনী হাউজিং এলাকায় ঝুট (ওয়েস্টিজ) ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের স্থানীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আলম জসীম এবং ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, গুলিবিদ্ধ রাকিবের বাবা মো. হোসেন খোকা বাদী হয়ে মামলা দায়ের করলে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কুয়াকাটা থেকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ্য, গত ১২ এপ্রিল হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হন।