উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি ||
এসো হে বৈশাখ গানে গানে আর ব্যানার ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নিলেন নানা শ্রেণির পেশার মানুষ। ঐতিহ্যের পোশাক পরে রং বে-রংয়ের সাজে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতি বাংলা নববর্ষের প্রথম দিনে নতুন বর্ষবরণ উদযাপন করা হয় বিশ্বনাথে।সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের বর্ষবরণ আয়োজনে শরিফ হন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, সংস্কৃতি প্রেমি সহ সাধারণ জনতা।সকাল ১০ ঘটিকায় বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির নেতৃত্বে একটি শোভাযাত্রা অডিটোরিয়াম হল সম্মুখ থেকে শুরু হয়ে পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ। এসময় সাংবাদিক, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহনে উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অডিটোরিয়াম হলে লোকজ মেলার উদ্বোধন করেন ইউএনও উম্মে কুলসুম রুবি। এসময় তিনি স্টলগুলো ঘুরে দেখেন। পিঠা, সন্দেস সহ গ্রামীণ তৈরি বিভিন্ন মুখরোচক খাবার গ্রহণ করে স্বাদ উপভোগ করেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একক কবিতা আবৃত্তি, একক ও দলীয় ভাবে পহেলা বৈশাখের গান এবং দেশাত্মবোধক গান পরিবেশন, ফ্যাশন শো সহ নানা উপস্থাপনায় সম্পন্ন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক, লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক কাওছার খান সহ শিক্ষক শিক্ষিকা এবং প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।