উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন , বিশেষ প্রতিনিধি ||
মাত্র ৬৫ বছর বয়সে মরহুম জয়নুল আহমেদের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে পথচারীর মিশন এক এয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মানবিক কর্মকাণ্ডে জড়িত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।এ শোকবার্তায় উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা আঁখি আহাত খান, ডাক্তার এম সামাদ, শাহীন আহমেদ, জহিরুল ইসলাম এবং মোঃ সামিদুল ইসলাম। তারা সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের একজন সম্মানিত ব্যক্তির মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মরহুমের জীবনের ভালো কাজগুলো স্মরণ করে সেগুলো অনুসরণের আহ্বান জানান।জয়নুল আহমেদের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন স্থানীয়রা।