উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা আছে। এরমধ্যে একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, শিরিন শারমীনের বিরুদ্ধে উত্তরা ও বনানী থানায় দুটি মামলা আছে, একটিতে গ্রেপ্তার দেখানো হবে। এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কি না সিদ্ধান্ত হয়নি, দুপুরে তাকে আদালতে তোলা হবে।এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে শিরিন শারমীনকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সাবেক স্পিকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।