উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তুর্য্য রায়, বাউফল প্রতিনিধি ||
পটুয়াখালীর বাউফলে জেলেদের জন্য বরাদ্দকৃত ১৯২ বস্তা ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কালাইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এ সময় তাদের সমর্থনে উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ।রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় কালাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এর আগে, গত দুই দিন বিভিন্ন সংবাদমাধ্যমে কালাইয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ১৯২ বস্তা চাল আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য সঠিক নয়। মূলত খাদ্য গুদাম থেকে কিছু চাল আসতে দেরি হয়। এছাড়া নিবন্ধন ছাড়া কিছু জেলে চাল নিতে আসায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমন সময় সাংবাদিকরা উপস্থিত হওয়ায় তারা ভুল তথ্য পেয়েছেন বলে দাবি করা হয়।