উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন , বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৭ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ সানি (১৯), পিতা-শরিফুল, মাতা-পুতুল, সাং-গলাচিপা কলেজ রোড, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;২। আঃ আহাদ (১৯), পিতা-মৃত ফিরোজ, সৎ পিতা-সাইফুল ইসলাম, মাতা-মায়া, সাং-ছোট হুইলদা, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমানে-খাঁনপুর তল্লা মডেল গার্মেন্টস সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ; ৩। টুটুল মিয়া (২৭), পিতা-মৃত আব্দুর রউফ, মাতা-তাছলিমা বেগম, সাং-মেঘলা জয়পাড়া বাজার, থানা-দোহার, জেলা-ঢাকা, বর্তমানে-শহীদ নগর আবুল মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মো: সাইফুল ইসলাম (২২), পিতা- মো: অহিদুল ইসলাম, মাতা-মোসা: পিয়ারা বেগম, সাং-পূর্ব হাসা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-সৈয়পুর পূবালী প্লট সংলগ্ন, থানা-নারায়ণগঞ্জ; ৫। রায়হান বান্টি (৪৫), পিতা-মৃত মহিউদ্দিন আহম্মেদ, মাতা-নাগিনা বেগম, স্থায়ী-৮৭/১ এসজি রোড, তামাকপট্টি, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৬। অমিত দে চন্দ্র দে (২০), পিতা-মৃত মন্টু চন্দ্র দে, মাতা-মনিকা রানী দে, সাং-শীতলক্ষ্যা মাছুয়া বাজার পপুলার বিল্ডিং, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৭। গোপাল দাস (২৩), পিতা-সচিদুলাল দাস, মাতা-আশুকা রাধা দেবী দাস, সাং-দেওভোগ আখড়া ইসকন মন্দির সংলগ্ন, গনেশের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।