উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেস্ক ||
ফিফার মার্চের আন্তর্জাতিক উইন্ডো শেষ। আজ (বুধবার) নতুন র্যাংকিং তালিকা প্রকাশ হয়েছে। নতুন রিয়েল-টাইম পয়েন্টস আপডেট সিস্টেমে ফ্রান্স র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে।ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে জিতে এক নম্বরে উঠল ফ্রান্স। মিসরের সঙ্গে ড্র করে শীর্ষস্থান থেকে নেমে যেতে হয়েছে স্পেনকে। কার্লো আনচেলত্তির ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারিয়ে এই উইন্ডো শেষ করলেও ষষ্ঠ স্থানে নেমেছে। অবস্থা আরও খারাপ হতে পারতো। গত সপ্তাহে ফ্রান্সের কাছে হেরে লাইভ আপডেটে কিছু সময়ের জন্য সাতে ছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়, ইকুয়েডরের সঙ্গে নেদারল্যান্ডসের ড্রয়ে তারা ছয়ে ফিরেছে। পর্তুগাল তাদের টপকে পাঁচে। মৌরিতানিয়া ও জাম্বিয়াকে হারালেও এক ধাপ নেমে তিনে আর্জেন্টিনা।