উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২১ মার্চ) তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন খিল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে খিল মার্কেট এলাকায় জনৈক উজ্জল মিয়ার অটো গ্যারেজের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম মোঃ জনি (৩৫) বলে জানায়। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার হোসনাবাদ এলাকার বাসিন্দা এবং বর্তমানে ফতুল্লার হোসাইনী নগরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পরবর্তীতে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকার মাধ্যমে তা জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।