উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে নারায়ণগঞ্জের মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।মঙ্গলবার জেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক এলাকায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বাড়বে—এ বিষয়টি মাথায় রেখে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানাসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি, মোবাইল টিম ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।