উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হৃদয় গ্রুপের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় আলহাজ্ব তৈয়বুর রহমানের নিজ বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুস্থ মানুষদের আনন্দে ভরা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় গ্রুপের মার্কেটিং অ্যাডভাইজার রাফিদুর রহমান হৃদয় এবং গ্রুপের চেয়ারম্যান মোসাঃ নারগিছ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালকবৃন্দ মোঃ লিটন হোসেন, মোঃ তামান্না রহমান ও মোঃ রাফিদুর রহমান হৃদয়।আলহাজ্ব তৈয়বুর রহমান অনুষ্ঠানে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের সামর্থ্যবানদের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।” তিনি পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন।বস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ঈদ আনন্দের পরিবেশকে আরও উজ্জ্বল করেছে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এটি আয়োজন করা হয়েছে।