উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব-এ আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।বুধবার রাতে দুবাইভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এ তথ্য জানায়।ধর্মীয় বিধান অনুযায়ী, চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ করা হবে। ফলে শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে দেশটিতে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে। সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশেও ঈদের তারিখ নির্ধারণে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।