উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাউফল প্রতিনিধি ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল পৌর শহরে দু:স্থ ব্যক্তি ও পরিবারের মধ্যে ৪৬ শত ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় বাউফল পৌর শহরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ। এসময় ৪ হাজার ৬ শত ২৫ জন পরিবারের প্রত্যেককে ১০কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।বিতরণকালীন সময়ে উপজেলা প্রশাসন ও পৌরসভা কার্যালয়ের সচিবসহ কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।