উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শামসু গায়েন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ রেহানুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আবুল কালাম আজাদ ও এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানকালে জাহাঙ্গীরের পুত্র শামসু গায়েনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২ (দুই) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।