উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জে টহল ডিউটির সময় রেলওয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এসআই ও এক কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। পরে অভিযানে দুইজনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি-তে কর্মরত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল (কং/৩৭০) আরিফুল ইসলাম জিডি নং–৩১২, তারিখ ১৫ মার্চ ২০২৬ অনুযায়ী সকাল ৬টা ৫ মিনিটে ফাঁড়ির আশপাশ এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলেন।একই দিন বিকাল প্রায় ৫টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় নিয়মিত টহল ডিউটি করার সময় তারা কয়েকজনকে মাদক সেবন ও বিক্রয়েরত অবস্থায় দেখতে পান। এ সময় গাঁজাসহ দুইজনকে আটক করা হলে আরও ৮–১০ জন পালিয়ে যায়।কিছুক্ষণ পর ওই ৮–১০ জন ব্যক্তি ফিরে এসে এসআই ও কনস্টেবলের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে। এ সময় হামলাকারীরা এসআই মিজানুর রহমানের ব্যবহৃত রিয়েলমি টি২১ মডেলের একটি মোবাইল ফোন (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) ও একটি মানিব্যাগ নিয়ে যায়, যাতে প্রায় ৭ হাজার টাকা ছিল।হামলার তীব্রতায় আহত দুই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে সরে গিয়ে খানপুর হাসপাতাল-এ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং পরে ফাঁড়িতে ফিরে আসেন।ঘটনার পরপরই মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা-এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে১. অনিক (২৮), পিতা: দেলোয়ার হোসেন, সাং-গলাচিপা, থানা সদর মডেল থানা, জেলা নারায়ণগঞ্জ এবং ২. মিস্টার (২৬), পিতা: মোঃ হারুন শেখ, সাং-গলাচিপা (মাসুম বাবুর্চির বাড়ি), থানা সদর মডেল, জেলা নারায়ণগঞ্জ—কে আটক করা হয়।এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।