উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় ৪৫০ বোতল ফেন্সিডিল ও ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত প্রায় ৪টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার “সি” সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম-এর তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন-এর নেতৃত্বে রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার ঠাকুরবাড়িরটেক সাকিনস্থ সীম গ্রুপের কোয়ার্টার সংলগ্ন দক্ষিণ পাশে বাউন্ডারীঘেরা একটি পরিত্যক্ত ঝোপঝাড় এলাকায় অভিযান চালান।পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই স্থান থেকে ৪৫০ (চারশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল এবং ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।উপস্থিত স্থানীয় সাক্ষীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে রয়েছে—১. জুয়েল প্রধান (৪০), পিতা: আমিনউদ্দীন প্রধান,২. মেরাজ মিয়া (৩৬), পিতা: ইউনুস ফকির, ৩. রাসেল মিয়া (৪০), পিতা: রফিকুল ইসলাম, ৪. সজীব মিয়া (২৫), পিতা: আমজাদ হোসেন।তাদের সকলের বাড়ি লাভরাপাড়া, ইউপি-ভুলতা, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। এছাড়া আরও অজ্ঞাতনামা ৪/৫ জন জড়িত রয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ রূপগঞ্জ থানা-য় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।