উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি ||
বিশ্বনাথে সমাজসেবী সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে'র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) স্থানীয় রামপাশার হাজী রশিক আলী মঞ্জিলে হাজী রশিক আলীর সভাপতিত্বে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সংগঠক যুক্তরাজ্য প্রবাসী এ.কে.এম সিদ্দিকুর রহমান,ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক রামপাশা শাখার ইনচার্জ আবু সুফিয়ান,বিশিষ্ট মুরব্বি সমছু মিয়া,রামপাশা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ছানা উল্লাহ,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন।সমাজসেবামূলক সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে শতাধিক মানুষের মাঝে বিতরণকৃত প্রত্যেক প্যাকেটে১৪কেজি খাদ্য সামগ্রী ছিল।অনুষ্ঠানে বক্তারা এসোসিয়েশনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।খাদ্য সামগ্রী বিতরণের আগে এসোসিয়েশনেরব দাতা সংশ্লিষ্ট সকল সদস্য,দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন রামপাশা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ছানা উল্লাহ।