উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ, এমপি।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম জোরদার, পর্যটন নগরী কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।